1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ৩০ মে ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম

এক নজরে বিশ্ব সংবাদ: ৩০ মে ২০২৬

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫ Time View
এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি, জানালো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্রাম্পের ২ ঘণ্টার বৈঠক শেষ, যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত কি আসছে?

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সিচুয়েশন রুম’-এর বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউজে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পার হলেও ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা জানায়নি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আগে লেবাননে আগ্রাসন বাড়ালো ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে সম্ভাব্য একটি চুক্তির আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই লেবাননে সামরিক আগ্রাসন নজিরবিহীনভাবে বাড়িয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরায়েলি বাহিনী এখন লেবাননের আরও গভীরে প্রবেশ করেছে এবং সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কৌশলগত ‘লিটানি নদী’ অতিক্রম করেছে।

ফিলিস্তিনি বন্দিদের যৌন নির্যাতন: জাতিসংঘের ‘কালো তালিকায়’ ইসরায়েল

কারাগার ও ডিটেনশন সেন্টারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের ওপর নিয়মতান্ত্রিক যৌন নির্যাতনের অভিযোগে ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৯ মে) প্রকাশিত জাতিসংঘের ‘সংঘাতকালীন যৌন সহিংসতা’ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব পান আইনস্টাইন, রাজি হননি কেন?

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বায়োকেমিস্ট খাইম ভাইৎসম্যান জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন রুশ সাম্রাজ্যে। তার অ্যাসিটোন নামে রাসায়নিক পদার্থ উৎপাদন সংক্রান্ত আবিষ্কার ১৯১০-এর দশকে কৌশলগত সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, ভাংচুরের পর দেওয়ালে প্রস্রাব

নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি মসজিদে হামলা করে ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা মসজিদের দেওয়ালে বিয়ারের বোতল ছুড়ে মেরেছে এবং ভবনের সম্মুখভাগে প্রস্রাব করে চরম অবমাননা করেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)।

পাকিস্তানের পেছনে লাগতে গিয়ে ভারতকে একঘরে করে ফেলেছেন মোদী?

এক সময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার অঙ্গীকার করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালে ভারত-শাসিত কাশ্মীরে হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পর তিনি বলেছিলেন, ভারত পাকিস্তানকে বিশ্বমঞ্চে একঘরে করতে সফল হয়েছে এবং সেই প্রচেষ্টা আরও জোরদার করা হবে।

সমঝোতা না হলে ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা একটি চুক্তির পথে থাকা বড় ধরনের মতপার্থক্য দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তুরস্ক-মিশরের সঙ্গে নতুন যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলি গুপ্তচরের

ইরানের পর এবার তুরস্ক ও মিশর ইসরায়েলের পরবর্তী সামরিক লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের কুখ্যাত সাবেক গুপ্তচর জোনাথন পোলার্ড এক পডকাস্টে এই ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের নীতিনির্ধারক ও নিরাপত্তা মহলগুলোর মধ্যে তুরস্ককে ‘নতুন ইরান’ এবং ভবিষ্যতের প্রধান কৌশলগত শত্রু হিসেবে বিবেচনা করার যে প্রবণতা তৈরি হয়েছে, পোলার্ডের মন্তব্য তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রের একটি আদালত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম কেনেডি সেন্টার থেকে অপসারণের নির্দেশ দিয়েছে।

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর ওপর হামলা

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জী বিক্ষোভ ও হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews