1. admin@thedailypadma.com : admin :
মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭ Time View

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

সর্বকালের সেরা ফুটবলার কে এই বিতর্কে সাধারণত উঠে আসে  পেলে, ম্যারাডোনা, লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে এবার নিজের অবস্থান স্পষ্ট করে রোনালদো নাজারিও বলেছেন, আর লুকিয়ে না থেকে সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডের সমতায় পৌঁছেছে। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলার এবং রোনালদো নাজারিওকে।

তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, মিরোস্লাভ ক্লোসার ও রোনালদোর মতো খেলোয়াড়দের পাশে নিজের নাম দেখতে অবশ্যই সম্মানের। কিন্তু শেষ পর্যন্ত এগুলো কেবল পরিসংখ্যান। যে রোনালদোকে আমি খেলতে দেখেছি, তিনি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।

মেসির এমন মন্তব্যে মুগ্ধ হয়ে রোনালদো নাজারিও তার প্রশংসা করেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, মেসি প্রতি মৌসুমে, এমনকি বিশ্বকাপের মতো বড় মঞ্চেও ধারাবাহিকভাবে অসাধারণ পারফর্ম করে যাচ্ছে। এটি একটি ঐতিহাসিক ও স্মরণীয় রাত, যা ফুটবল ইতিহাসে চিরদিন লেখা থাকবে।

বিশ্বকাপের ইতিহাসে মেসির যে রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন
মেসির একের পর এক রেকর্ড ভাঙা নিয়েও বিস্মিত নন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার ভাষায়, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে এসব রেকর্ড ভাঙছে, তা কোনো ফুটবলপ্রেমীকেই আর অবাক করে না। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন, আর মেসি তার নেতৃত্ব দিয়েই ইতিহাস তৈরি করে চলেছে।

বিশ্বকাপ মঞ্চে নতুন কীর্তি গড়ার পর আবারও ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেসি। আর তার প্রশংসায় যখন মুখর রোনালদো নাজারিওর মতো কিংবদন্তি, তখন ‘সর্বকালের সেরা’ বিতর্কে নতুন মাত্রা যোগ হওয়াটা স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews