1. admin@thedailypadma.com : admin :
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪ Time View

স্পেন, উরুগুয়ের পর সৌদি আরবের বিপক্ষেও ড্র। ইতিহাস গড়ে প্রথম বিশ্বকাপেই নকআউটে (রাউন্ড অব ৩২) নাম লেখালো কেপ ভার্দে। হিউস্টন স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে।

টানা তিন ড্রয়ে গ্রুপ ‘এইচ’ থেকে রার্নাসআপ হয়েই পরের পর্বে যাচ্ছে তারা। শেষ ৩২ পর্বে কেপ ভার্দের প্রতিপক্ষ থাকছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচজুড়ে দুই দলই সতর্ক ফুটবল খেলায় মনোযোগী ছিল। প্রথমার্ধে গোলের তেমন কোনো স্পষ্ট সুযোগ তৈরি হয়নি। সৌদি আরবের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগটি পান মোহাম্মদ কানো, তবে সেটিও কাজে লাগানো সম্ভব হয়নি।

দ্বিতীয়ার্ধে আক্রমণে বেশি সক্রিয় ছিল কেপ ভার্দে। ওয়াগনার পিনা বক্সের ভেতর থেকে ভালো সুযোগ পেলেও তা দারুণভাবে রুখে দেন আলি আল-আমরি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। রদ্রিগেজের কাটব্যাক থেকে খালি পোস্ট সামনে পেয়েও শট বাইরে পাঠান দা কস্তা।

এই ম্যাচে কেপ ভার্দের নায়ক ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন তিনি। ৬৬তম মিনিটে মোহাম্মদ আবু আল-শামাতের শক্তিশালী শট এবং ৯২তম মিনিটে আবদুল্লাহ আল-হামদানের প্রচেষ্টাও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন অভিজ্ঞ এই গোলকিপার।

অন্যদিকে, কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। ৫০তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে লারোস দৌরতে শট রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নুনো দা কস্তা জয়ের সুবর্ণ সুযোগ পেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

পুরো ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পারফরম্যান্সে এগিয়ে ছিল কেপ ভার্দে। বিশ্বকাপে বিস্ময় ঘটানো দলটি আজ ৫১ ভাগ বল দখলে রেখে ১৫টি শট নেয়, যার ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সৌদি আরবের ৬ শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে।

গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে স্পেনের জয় নিশ্চিত হওয়ায় তিন ম্যাচে তিনটি ড্র নিয়ে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে কেপ ভার্দে।

নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ অভিযান শেষ হলো সৌদি আরবের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews