1. admin@thedailypadma.com : admin :
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৫ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নিম্নআয়ের করভার নিয়ে নতুন সিদ্ধান্ত, করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা শর্তসাপেক্ষে ব্যাংক লেনদেনে কর আড়াই শতাংশ কর ছাড় দেওয়ার ঘোষণা হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে লন্ডভন্ড ভেনেজুয়েলার উপকূলে আবারও একটি ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭ Time View

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) দেশে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গে মারা গেল ৭১৬ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১২ হাজার ৬২ শিশু।

হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের মধ্যে দুজনের মৃত্যু ঢাকায়। সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১১ শিশুর, আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়েছে ১ হাজার ৪১ শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews