1. admin@thedailypadma.com : admin :
খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খামেনির জানাজায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশু মারা গেছে জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে অন্তত ১৩টি দেশ ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয়নি খামেনির জানাজায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে গ্র্যান্ড মোসাল্লা মসজিদ আজকের নামাজের সময়সূচি: ৪ জুলাই ২০২৬

খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান আজ শনিবার রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী এ নেতা নিহত হন। তার প্রতি শেষশ্রদ্ধা জানাতে তেহরানে লাখো ইরানি সমবেত হয়েছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকায় মোড়ানো আয়াতুল্লাহ আলী খামেনির কফিনটি তেহরানের গ্র্যান্ড মোসাল্লার অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এ সময় কফিনের ওপর রাখা ছিল তার ব্যবহৃত কালো পাগড়ি।

খামেনির কফিনের পাশে হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের মরদেহও রাখা হয়। এর মধ্যে তার ১৪ মাস বয়সী নাতনির একটি ছোট কফিনও ছিল।

ছয় দিনব্যাপী এ জানাজা ও বিদায় অনুষ্ঠান ইরান এবং প্রতিবেশী ইরাকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার খামেনির মরদেহ তেহরানে আনা হয়। আজ জনসাধারণের জন্য গ্র্যান্ড মোসাল্লা উন্মুক্ত করার আগেই গতকাল সন্ধ্যা থেকে সেখানে হাজার হাজার শোকাহত মানুষ অপেক্ষা করছিলেন।

শোকমিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার। এ সময় তারা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন দিনে শুধু তেহরানেই ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুই কোটি) মানুষ এ অনুষ্ঠানে অংশ নেবেন বলে তারা আশা করছেন।

আজ সকালে অনুষ্ঠানস্থলের ফটক খুলে দেওয়া হলে হাজার হাজার শোকগ্রস্ত মানুষ ভেতরে প্রবেশ করেন। বিশাল এ কমপ্লেক্সের মূল চত্বরটি দ্রুতই লোকে লোকারণ্য হয়ে ওঠে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শোকমিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার। এ সময় তাঁরা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছিলেন।

বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এক শোকগ্রস্ত তরুণ বলেন, আমি এখানে আমার প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি। আমি কখনো ভাবিনি এমন একটি দিন দেখতে হবে। এ ট্র্যাজেডি দেখার আগে যদি আমার মৃত্যু হতো!

আমি এখানে আমার প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি। আমি কখনো ভাবিনি এমন একটি দিন দেখতে হবে। এ ট্র্যাজেডি দেখার আগে যদি আমার মৃত্যু হতো!

গতকাল ইরানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দ খামেনির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফকে কাঁদতে দেখা যায়।

শ্রদ্ধা জানাতে আসা ইরানি শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন আহমদ ওয়াহিদিও। খামেনির সঙ্গে একই হামলায় নিহত পূর্বসূরির জায়গায় তাঁকে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল ইরানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দ খামেনির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফকে কাঁদতে দেখা যায়।

আগামী সোমবার পর্যন্ত খামেনির কফিন তেহরানে রাখা হবে এবং সেদিন সেখানে একটি শোকমিছিল বের করা হবে। মঙ্গলবার মরদেহ নেওয়া হবে কোম নগরীতে। সেখান থেকে বুধবার প্রতিবেশী ইরাকের বিভিন্ন শহরে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। সবশেষ শুক্রবার উত্তর-পূর্ব ইরানে খামেনির জন্মশহর মাশহাদে তাঁর দাফন সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews