1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১৯ জুলাই ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১৯ জুলাই ২০২৬

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০ Time View
এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

হঠাৎ চিকেন’স নেকে অমিত শাহ, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

বাংলাদেশ সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন’স নেকের সুরক্ষায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে শনিবার (১৮ জুলাই) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘প্রহরী সম্মেলনে’ যোগ দিয়ে এই নির্দেশ দেন তিনি।

মুসলিমদের ইতিহাসে কেন এত ভয় মোদী সরকারের?

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সব গ্রন্থাগার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘আপত্তিকর’ বই ও নথিপত্র সরিয়ে ফেলার জন্য একটি বিশাল যৌথ অভিযান শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের অবদানের জন্য পরিচিত নেতাদের প্রশংসা বা গুণগান করা হয়েছে- এমন অভিযোগে এই চিরুনি অভিযান চালানো হচ্ছে।

৫০ বছর ধরে মহাকাশে বাজছে যে নারীর কণ্ঠ

আসলে, বিজ্ঞানীরা মনে করেছিলেন- কোনো একদিন যদি কোনো বুদ্ধিমান ভিনগ্রহী সভ্যতার বাসিন্দারা এই মহাকাশযান খুঁজে পায়, তবে তারা যেন মানবসভ্যতার পরিচয়, বৈচিত্র্য ও সৃজনশীলতার এক ঝলক দেখতে পারে। নির্বাচিত ২৭টি গানের মধ্যে ছিল এক ভারতীয় সঙ্গীতশিল্পীর গানও। ভারতের গানটি ছিল একখানা তিন মিনিটব্যাপী ক্লাসিক্যাল মিউজিক ট্র্যাক। গেয়েছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কেসরবাই কেরকর। পরিবেশিত রাগ ভৈরবীর বন্দিশ ‘যাত কাহা হো’।

মানসিক অবসাদে নগ্ন হয়ে দৌড়, পুকুরে ঝাঁপিয়ে তরুণীর মৃত্যু

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেডিপালি শহরে তীব্র মানসিক যন্ত্রণা ও মনস্তাত্ত্বিক বিপর্যয়ের ফলে এক সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যময় ও করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিনগত রাতে সিসিটিভি ক্যামেরায় বিবস্ত্র অবস্থায় রাস্তায় দৌড়াতে দেখার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানীয় একটি মন্দিরের পুকুর থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রে কী সমস্যায় পড়বেন পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?

বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের শিক্ষার্থীদেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু এবার শিক্ষার্থীদের জন্যও ভিসানীতি ও দেশটিতে অবস্থানের নিয়ম কঠোর করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মনে।

বিশ্বকাপ থেকে ১৫০০ কোটি ডলার আয় করেছে ফিফা

চলতি (২০২৬) বিশ্বকাপ ফুটবল থেকে রেকর্ড ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা। টুর্নামেন্ট শুরুর আগে সংস্থাটির যে লক্ষ্যমাত্রা ছিল, এই আয় তা বিপুল ব্যবধানে ছাড়িয়ে গেছে।

ফাইনালে স্পেন-আর্জেন্টিনার লড়াইয়ে ছায়া হয়ে থাকবে ইসরায়েল-ফিলিস্তিনও

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহারণ। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের এই লড়াই ছায়া হয়ে উঠেছে ভূরাজনীতির জটিল সমীকরণ। গ্যালারি থেকে শুরু করে মাঠের তারকাদের মনস্তত্ত্বে প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের সংকট। দুই দেশের রাজনৈতিক অবস্থান ফুটবল মাঠকে এক পরোক্ষ যুদ্ধক্ষেত্রে রূপ দিয়েছে। বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী এখন এই ম্যাচকে দেখছেন ভিন্ন চোখে।

জ্বালানি-বিনিয়োগ চুক্তির বিনিময়ে পাকিস্তানের সেনা চায় কুয়েত

জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে পাকিস্তানের সঙ্গে সম্প্রসারিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে কুয়েত। ইসলামাবাদের কাছে হাজার হাজার পাকিস্তানি সেনা, যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সুবিধা মোতায়েনের প্রস্তাব দিয়েছে কুয়েত। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি পথ খুঁজছেন জোহরান মামদানি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে (UNGA) চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া সম্ভব কি না, তা নিয়ে আইনি পর্যালোচনা করছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির প্রশাসন।

গালি দেওয়াকে ‘অশ্লীলতা’ বলা যায় না: ভারতের সুপ্রিম কোর্ট

আদালত বলেছেন, কোনো বক্তব্য বা উচ্চারণকে অশ্লীল হিসেবে বিবেচনা করতে হলে এটি প্রমাণ করতে হবে যে, তা ছিল কামোদ্দীপক, যা মানুষের কামুক প্রবৃত্তিকে জাগ্রত করে এবং যার মধ্যে শ্রোতা বা দর্শকদের মনকে কলুষিত ও নীতিভ্রষ্ট করার প্রবণতা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews