1. admin@thedailypadma.com : admin :
হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে সৌদি আরব সতর্ক করেছে যে, হুথি ও ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়ারা শিগগিরই সমন্বিতভাবে আরও বড় হামলা চালাতে পারে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি শুক্রবার (৭ আগস্ট) ভোরে জানান, বৃহস্পতিবার নজরান প্রদেশে চালানো হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।

আল-মালিকি অভিযোগ করেন, ইরান-সমর্থিত হুথিরা নির্বিচারে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে এ ঘটনায় হুথি বিদ্রোহী বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলমান সংঘাত সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তেহরান-সমর্থিত হুথিদের সঙ্গে রিয়াদের দীর্ঘদিনের সংঘাত এখন বৃহত্তর আঞ্চলিক সংকটের অংশে পরিণত হয়েছে। বিশেষ করে লোহিত সাগরে হুথিদের অবরোধের কারণে সৌদি তেল রপ্তানি ব্যাহত হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সৌদি, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তত্ত্বাবধানে হুথি ও ইরাকি মিলিশিয়ারা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালাতে পারে।

এ পরিস্থিতিতে সৌদি আরব তার গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানেরও শুক্রবার দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews