1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ইরানে যেকোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেছেন, হামলার জবাব দিতে ইরান বিপুল শক্তি প্রয়োগ করবে এবং এর ভৌগোলিক সীমা থাকবে না। নতুন কোনো যুদ্ধ কখন শেষ হবে, তা ইরানই নির্ধারণ করবে।

এক বিবৃতিতে আবদোল্লাহি বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী কাজ করছে।

তিনি বলেন, শত্রুপক্ষের নতুন লক্ষ্যবস্তু ও সম্পদের একটি তালিকা আমাদের হাতে রয়েছে। সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কল্পনাতীত জবাবের মুখোমুখি হতে হবে। নতুন কোনো যুদ্ধের সমাপ্তি কখন হবে, তা আমরাই নির্ধারণ করব।

ইরান শত্রুপক্ষের আগে পদক্ষেপ নেওয়ার অপেক্ষায় থাকবে না বলেও জানান তিনি। আবদোল্লাহি বলেন, শত্রুতামূলক কোনো তৎপরতার আভাস পেলেই আমরা জবাব দেওয়ার সময় ও পদ্ধতি নিজেরাই ঠিক করব।

তিনি আরও বলেন, গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতির ওপর নজর রাখছে ইরান। একই সঙ্গে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

আবদোল্লাহি বলেন, যেকোনো পর্যায়ে এবং যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাব আমরা। সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews