1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন মিয়া দলীয় পদসহ রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন নির্যাতন, হামলা, মামলা, হয়রানি ও সম্পদ লুটপাটের অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন মিয়া জানান, ১৯৭৭ সালে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের কলেজ কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হন। পরবর্তী সময়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি এবং সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের সদস্যদের কারণে তাঁকে বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারের একটি জনসভায় লাবু চৌধুরীর উপস্থিতিতে তাঁর ছেলে বায়তুল ও ছোট ছেলে বাবুল চৌধুরী তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর ওপর হামলা চালিয়ে বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুট করা হয় বলেও দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা দেওয়া হয় এবং হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এসব মামলায় তাঁকে প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে। পরবর্তী সময়ে আদালত থেকে মামলাগুলোতে অব্যাহতি পান বলে তিনি জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর তাঁর পরিবার ও সালথার আটটি ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, মামলা ও হয়রানি চালানো হয়েছে। এতে বহু নেতা-কর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে অবহিত করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জনকল্যাণে কাজ করতে না পারলে পদে থাকার কোনো অর্থ নেই। তাই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে দুঃখ-কষ্টের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews