1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর সম্মেলন করতে যাচ্ছে সরকার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরদিনই ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার (২৫ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল (কাঁদানে গ্যাসের শেল) নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে হেমায়েতপুর এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা যথাসময়ে প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল পৌনে ৯টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন এবং হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের সচল কারখানাগুলোর সামনে গিয়ে সেখানকার শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। একপর্যায়ে কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের অভিযোগও ওঠে।

বিক্ষোভকারী শ্রমিকেরা হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের জেরে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে) ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, বর্তমানে বাগবাড়ি মোড় ও হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews