1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

আজ ২৬ নভেম্বর উপ-মহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ফরিদপুর প্রতিনিধি : আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার। উপ-মহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুসলিম জাগরণের অন্যতম পথিকৃত ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মরহুম মোহন মিয়া জমিদার পরিবারে জন্মগ্রহন করেও সাধারণ মানুষের কাতারে সারাজীবন রাজনীতি করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। নিজে জমিদার হয়েও জমিদারী প্রথা বিলুপ্তির আন্দোলনে শরীক, স্কুল, মাদ্রাসা, মেয়েদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা, স্টুডেন্টস হোম, দাতব্য চিকিৎসালয় এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষে বায়তুল আমান ভোকেটশনাল প্রজেক্ট স্থাপন করে স্মরণীয় হয়ে রয়েছেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে আজ বৃহস্পতিবার বাদ ফজর কুরআন-এ পাক ও কলেমা শরীফের খতম , দোয়া মাহ্ফিল ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হবে। এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন শরীফের খতম ও বাদ আছর ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও মাদ্রসা এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews