1. admin@thedailypadma.com : admin :
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় তিনটি দেশে মৌসুমী ঝড় আঘাত হেনেছে, নিহত বেড়ে ৭০ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় তিনটি দেশে মৌসুমী ঝড় আঘাত হেনেছে, নিহত বেড়ে ৭০

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৯২ Time View

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় তিনটি দেশে মৌসুমী ঝড় আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। দেশ তিনটি হচ্ছে- মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউই। গত সোমবার এই তিন দেশে মৌসুমী ঝড় ‌‌‘আনা’ আঘাত করে।

বৃহস্পতিবার আল জাজিরা জানায়, ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর। এছাড়া ভারী বৃষ্টিতে কিছু কিছু ঘরবাড়ি ভেঙে পড়লে তার নিচে বাসিন্দাদের আটকে পড়ার ঘটনা ঘটে। একই সঙ্গে পানির স্রোতে কয়েকটি সেতু ভেঙে যায় এবং গবাদিপশু ডুবে যায় বলে জানা গেছে। হাজার হাজার বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে উদ্ধারকর্মী ও জরুরি সাহায্যকারী দলগুলো কাজ করে যাচ্ছে।

এএফপি জানায়, মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউইয়ে তাণ্ডবের পর ঝড়টি দুর্বল হয়ে জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে যায়। তবে সেখানে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews