1. admin@thedailypadma.com : admin :
১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৩৬ Time View

গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মৌচাক রেলস্টেশন মাস্টার মো. শাহিনুল আলম শামীম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক বলেন, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেললাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করা হলে রেল চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে মৌচাক রেলস্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার কিছু সময় আগে মৌচাক স্টেশন পার হয়। এর কিছু সময় পরই ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, রাত ২টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৭টায় ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে সদস্য হিসেবে কারা আছেন তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews