1. admin@thedailypadma.com : admin :
অনুশীলনে অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

অনুশীলনে অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৯০ Time View

জাপানের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের অনুশীলনে অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের হাতাহাতির কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়িয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে রোববার নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করছিল ব্রাজিল দল। এর মধ্যেই ঘটে এই ঘটনা। অনুশীলনের মাঝে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর এভারটন স্ট্রাইকার রিচার্লিসন তেড়ে এসে রিয়াল উইঙ্গার ভিনিসিয়াসের জার্সির কলার চেপে ধরেন।

তাদের এমন কাণ্ডে হতবাক পিএসজি তারকা নেইমার জুনিয়র ছুটে আসেন ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেন লুকাস পাকুয়েতা ও বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেস। নেইমার-আলভেসদের চেষ্টা সত্ত্বেও রিচার্লিসন আরও আগ্রাসী হয়ে ওঠেন। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়াসের গলা চেপে ধরেন রিচার্লিসন।

ভিনির সঙ্গে অবশ্য রিচার্লির সম্পর্ক খারাপ ছিল না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে রিয়ালকে জেতানোয় ভিনিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। জাতীয় দলের ক্যাম্পেও ভিনিকে সবার আগে আলিঙ্গনে বাঁধেন এভারটন তারকা। তাদের দুইজনের হাতাহাতি হওয়ার কারণ এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews