1. admin@thedailypadma.com : admin :
কলাপাড়ায় ওয়াস ব্যবসায়ীদের প্রশিক্ষণ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান, প্রতিপক্ষ ব্রাজিল ম্যাচের শুরুটা জার্মানির হলেও ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নকআউটে ইকুয়েডর প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

কলাপাড়ায় ওয়াস ব্যবসায়ীদের প্রশিক্ষণ

  • Update Time : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৭ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের ক্রেতা ব্যবস্থাপনা, চাহিদা সৃষ্টি ও ফিডব্যাক শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলাপাড়া পৌরসভার হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. অহিদুল ইসলাম এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন। দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট এর বরগুনা ও কলাপাড়া ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌরসভার কর আদায়কারী মো. সাইফুর রহমান, এইচপি’র মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. জান্নাতুল নাঈম, ওয়াস ব্যবসায়ী রীনা রানী, ইসরাত জাহান পাপড়ি, মনির আহম্মেদ, মো. জাহিদ হাসান, সুমন শিকদার প্রমুখ।

প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীরা পণ্যর চাহিদা সৃষ্টি, লক্ষ্য, উদ্দেশ্য, চাহিদা সৃষ্টি, ক্রেতা ও ক্রেতা ব্যবস্থাপনা ক্রেতাদের দীর্ঘ মেয়াদে ধরে রাখার কৌশল, ক্রেতার কাছ থেকে মতামত গ্রহনের পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews