1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫৪ Time View

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রবল বর্ষণের কারণে ডোমিনিকার উইন্ডসর পার্কে ১৬ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

এমন কন্ডিশনে উইকেট কেমন আচরণ করবে, সেটি নিশ্চিত নন বলে পরে ব্যাটিং করতে চান তাঁরা। আর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, টসে জিতলে তারাও বোলিং করতেন। তবে টস হারাটা একদিক দিয়ে ভালোই হয়েছে বলে মনে করেন তিনি।

ম্যাচের ওভার কমে এসেছে বলে বদলে গেছে প্লেয়িং কন্ডিশনও। ৬ ওভারের পরিবর্তে পাওয়ারপ্লে হবে এখন ৫ ওভারের। প্রতি ইনিংসে একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন, চারজন বোলার করতে পারবেন ৩ ওভার করে।

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর সীমিত ওভারে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে টি-টোয়েন্টি সাফল্য আছে বাংলাদেশের। ক্যারিবীয়দের বিপক্ষে এই ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে ৫টিতেই জয় এসেছে।

সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে টাইগাররা। সেগুলোও ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। এই ম্যাচে তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় সাড়ে ১১টায় ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে টস হয় ১২টা ৪৫ মিনিটে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ১টা ১০মিনিটে।   এই ম্যাচটি গুরুত্বপূর্ণ দ্বীপ দেশ ডমনিকার জন্যও। ২০১৭ সালে সাইক্লোন হওয়ার পর এই প্রথম দেশটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে।

২০১৮ সালে সর্বশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ ২-১ ব্যবধানে। তবে ২টি ম্যাচই তারা জিতেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখনো জয়শূন্যই তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews