1. admin@thedailypadma.com : admin :
অপরাজেয় থাকার দৌড় ধরে রেখেছে আর্জেন্টিনা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান, প্রতিপক্ষ ব্রাজিল ম্যাচের শুরুটা জার্মানির হলেও ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নকআউটে ইকুয়েডর প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

অপরাজেয় থাকার দৌড় ধরে রেখেছে আর্জেন্টিনা

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯১ Time View

কাতার বিশ্বকাপের টিকিট আগে নিশ্চিত করে ফেললেও অপরাজেয় থাকার দৌড় ধরে রেখেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে এবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এ নিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাই থেকে হার হারের মুখ দেখেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অর্থাৎ, আড়াই বছর অপরাজিত স্কালোনির দল।

চিলির মতো কলম্বিয়ার বিপক্ষে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে পায়নি লা আলবিসেলেস্তেরা। কার্ডের নিয়মে পড়ে ছিল না দলের আরও চার গুরুত্বপূর্ণ সদস্য।

তবে ঠিকই জ্বলে উঠলেন আনহেল দি মারিয়া-লাওতারো মার্তিনেস। এই দুই তারকার গোলে চিলির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এবার অবশ্য কলম্বিয়ার বিপক্ষে কেবল এক গোলের জয় পেয়েছে কোপা চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠ এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ২৯তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বাঁ থেকে মার্কোস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণ নেন মার্তিনেস। এরপর বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় আদায় করে নেয় স্কালোনির দল। এই জয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের তালিকায় শীর্ষে থাকা ব্রাজিলের সঙ্গে ব্যবধান আগেরটাই থাকছে আর্জেন্টিনার। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট স্কালোনির শিষ্যদের। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট ব্রাজিলের।

বাছাইপর্বের আরেক ম্যাচে প্যারাগুয়ের জালে গোল উৎসব সেরেছে সেলেসাওরা। লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত হয় তিতের শিষ্যদের। ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাতে কলম্বিয়া।

এই অঞ্চলের বাছাইয়ে অংশ নিয়েছে ১০ দেশ। সেখান থেকে শীর্ষ চার দল সরাসরি খেলার টিকিট পাবে কাতার বিশ্বকাপের। পাঁচে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews