যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে, যা তার শরীরে তীব্র ব্যথার সৃষ্টি করছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির একটি সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, ক্যান্সারটি কেবল ছড়িয়েই পড়েনি, বরং শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে। এতে ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক হয়ে উঠেছে। বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন হান্টার। তিনি জানান, জো বাইডেনের অভিযোগ কম করার স্বভাবের কারণে তার কষ্ট অনেক সময় বোঝা আরও কঠিন হয়ে পড়ে। প্রসঙ্গত, হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের মে মাসে নিজের ক্যান্সার ধরা পড়ার কথা প্রকাশ করেছিলেন জো বাইডেন। চার বছরের মেয়াদকালে শারীরিক নানা প্রতিবন্ধকতা ও বয়স নিয়ে সমালোচনার মুখে পড়লেও তিনি এখনও জনসমক্ষে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে চলেছেন। হান্টার বাইডেনের ভাষ্যে, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর বিশ্বাসের কারণেই তার বাবা এখনও সক্রিয় রয়েছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে যাচ্ছেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে দুটি
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কয়েক দফায় সংঘটিত হয়েছে। বর্তমানে এই যুদ্ধ অচলাবস্থায় থাকলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলোচনা করছে ইরান ও ওমান। হরমুজ ইস্যুতে
কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে তিনি বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে মাতারবাড়ী পৌঁছান। এ সময় তাকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী
ক্রিকেটে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজকে রয়েছে সেন্ট কিটস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। আবার ফুটবলের ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসিসহ বেশ কয়েকটি দল। এসব ম্যাচের মধ্যে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত পর্যালোচনার টেবিলে পৌঁছেছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই সরকারি চাকরিজীবীদের নতুন
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টা জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারট স্বর্ণের মূল্য ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন
লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ শনিবার (৮ আগস্ট)। এদিকে, প্রীতি ক্লাব ফুটবলে আজ মুখোমুখি হতে চলেছে চেলসি ও এসি মিলান এবং পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড। চলুন দেখে নিই