1. admin@thedailypadma.com : admin :
নোয়াখালীতে প্রার্থীর নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণের দাবি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

নোয়াখালীতে প্রার্থীর নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণের দাবি

  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ Time View

নোয়াখালী প্রতিনিধি :
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ এবং কর্মী-সমর্থকদের নিরাপত্তা চেয়ে এবং সুষ্ঠু ভোট গ্রহণের দাবি ও নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান শিপন।
রোববার দুপুর ১২টায় ওই ইউনিয়নের খলিফারহাট বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান শিপন অভিযোগ করে বলেন, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু আমি এবং আমার নেতাকর্মী, সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারসহ বিভিন্নভাবে হয়রানির পরিকল্পনা করছে। প্রতিনিয়ত আমার নির্বাচনী অফিসসহ নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হচ্ছে। ভোটের দিন কেন্দ্র দখল করে নিবে বলেও সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে, কেন্দ্রে যেতে তাদের নিষেধ করছে তার লোকজন।
তিনি বলেন, নৌকা প্রতীকের লোকজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে ভোটের আগে তারা আমার নির্বাচনী অফিসগুলো ভাংচুর করবে এবং তারা তাদের নিজেদের অফিস ভেঙ্গে আমি এবং আমার কর্মী-সমর্থকদের মামলা দিয়ে গ্রেফতার করাবে। আমার কর্মী-সমর্তকরা যদি নির্বাচনী মাঠ থেকে সরে না যায়, তাহলে তাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে এলাকা ছাড়া করবে।
মিজানুর রহমান শিপন আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থীর এমন কর্মকান্ডে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। নিজের ও নেতাকর্মীদের নিরাপত্তা চেয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করেন এ প্রার্থী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, ইকবাল  হোসেন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রাসেল, সোহরাব হোসেন রুবেল প্রমূখ।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে পাল্টা অভিযোগ করে নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু জানান, স্বতন্ত্র প্রার্থীর কোন নেতাকর্মীকে আমরা হয়রানি করছিনা বরং তার লোকজন আমার লোকজনকে হয়রানি করছে। আমার পথসভায় যাওয়ার পথে ভাঙচুর করা হয়েছে কয়েকটি অটোরিকশা। এসব বিষয়সহ সুষ্ঠু ভোটের দাবিতে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews