1. admin@thedailypadma.com : admin :
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা জাপানের উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি: এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩০ Time View

নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির রকিয়ত উল্যার ছেলে জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে।

কাদিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম নিহতে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার বিকেল দিকে দোকানের মাল ক্রয় করে  আমিনুল ইসলাম ও জাফর আহমেদ দোকানে ফিরছিলেন। যাত্রা পথে গাড়িটি জর্জ এলাকায় নিয়ন্ত্রণ হারান।
এতে গুরুতর আহত হন জাফর আহমেদ ও আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি মারা নিহত হলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews