1. admin@thedailypadma.com : admin :
সোনাইমুড়ীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুরের অভিযোগ, আহত ৫ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

সোনাইমুড়ীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুরের অভিযোগ, আহত ৫

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপনের নির্বাচনী অফিসে হামলা
ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উঠেছে প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন খোকনের কর্মিদের বিরুদ্ধে। এ হামলায় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপন সহ ৫ জন আহত হয়েছে।

বুধবার রাত সাড়ে সাত টার সময় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপন অভিযোগ করে বলেন, রাত সাড়ে সাতটার সময় তিনি তাঁর আনারস প্রতীকের নির্বাচনী অফিসে নেতা কর্মিদের নিয়ে মতবিনিময় করা অবস্থায় মাইক্রোবাস ও দুটি সিএনজি যোগে প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন খোকনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী আকস্মিক এসে ককটেল বিস্ফোরণ ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে তিনিসহ অন্তত পাঁচ জন আহত হন। এ ঘটনার পর থেকে তিনি ও তার নেতা-কর্মিরা ভয়ে ও আতংকে রয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন খোকন বলেন,স্বতন্ত্র প্রার্থী স্বপনের নির্বাচনী পোস্টার আমার বাড়ির সামনে আছে।  আমি সংঘাতে বিশ্বাস করিনা।   ভোটের মাঠে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শুধু মাত্র এমন অভিযোগ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু যে নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ আনা হয়েছে ওই নির্বাচনী ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews