1. admin@thedailypadma.com : admin :
অনশনে একে একে অসুস্থ হয়ে পড়ছেন শাবি শিক্ষার্থীরা, কেউ অনশন ভাঙেনি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে

অনশনে একে একে অসুস্থ হয়ে পড়ছেন শাবি শিক্ষার্থীরা, কেউ অনশন ভাঙেনি

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৭২ Time View

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ২৪ শিক্ষার্থীর আমরণ অনশনের ৩০ ঘন্টা পেরিয়েছে।

অনশনরত কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও বৃহস্পতিবার পর্যন্ত কেউ অনশন ভাঙেননি বলে জানা গেছে। সময় যত বাড়ছে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আসা-যাওয়ার শব্দও তত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, শিক্ষার্থীদের অসুস্থতার তীব্রতা যত বাড়ছে, ততই নীরবতা নেমে আসছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে। অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের বহন করা অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হঠছে শাবিপ্রবি ক্যাম্পাস।

বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া আমরণ অনশনের ৩০ ঘণ্টা পেরোবার আগে ৫ জন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আরও ৯ জন অনশনরত শিক্ষার্থীকে।

আন্দোলনকারীদের একজন মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত কোনো অনশনকারী শিক্ষার্থী অনশন ভাঙেননি। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা চিকিৎসকদের অনুরোধেও অনশন ভাঙেননি। যতক্ষণ পর্যন্ত না উপাচার্য পদত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত আর কোনো কারণেই অনশন কর্মসূচি বন্ধ হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews