1. admin@thedailypadma.com : admin :
প্রথমবারের মতো ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

প্রথমবারের মতো ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ Time View
দেশে প্রথমবারের মতো ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া লক্ষ্য অর্জন করতে না পারলে বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে, যা মার্চ থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিস্টেন্ট অফিসার/ট্রেইনি এসিস্টেন্ট অফিসার/ট্রেইনি এসিস্টেন্ট ক্যাশ অফিসার অথবা সমপর্যায়ের কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন, ব্যাংকের এন্ট্রি লেভেলে এরূপ নিযুক্ত কর্মকর্তাগণের শিক্ষানবিসকালে ন্যূনতম বেতন-ভাতাদি হবে ২৮,০০০.০০ টাকা।
এতে বলা হয়, শিক্ষানবিসকাল সমাপনান্তে ৩.১ ক্রমিকে বর্ণিত কর্মকর্তাগণের প্রারম্ভিক মূল বেতনসহ ন্যূনতম সর্বমোট বেতনভাতাদি হবে ৩৯,০০০.০০ টাকা। নতুন নির্ধারিত বেতন-ভাতাদি কার্যকর করার পর একইপদে পূর্ব হতে কর্মরত কর্মকর্তাগণের বেতন-ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি করতে হবে, কোনো কর্মকর্তা/কর্মচারীর বেতন-ভাতাদি কোনো অবস্থাতেই বর্তমান বেতন-ভাতাদির চেয়ে কম হবে না।
আরও বলা হয়, মেসেঞ্জার/পরিচ্ছন্নতাকর্মী/নিরাপত্তাকর্মী/অফিস সহায়ক অথবা সমজাতীয় পদে/সর্বনিন্ম যে কোনো পদে নিয়োগকৃত কর্মচারীগণের ন্যূনতম প্রারম্ভিক বেতন-ভাতাদি হবে ২৪,০০০.০০ টাকা।
নতুন নির্ধারিত বেতন-ভাতাদি ০১ মার্চ ২০২২ তারিখ হতে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews