1. admin@thedailypadma.com : admin :
যারা দেশে আছে তাদের ক্ষেত্রে নো মোর পাওয়ার অ্যাটর্নি :ভূমিমন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রকাশ ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের

যারা দেশে আছে তাদের ক্ষেত্রে নো মোর পাওয়ার অ্যাটর্নি :ভূমিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ Time View

‘পাওয়ার অব অ্যাটর্নি’ তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভূমিমন্ত্রী ।

ভূমিমন্ত্রী বলেন, পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এই সুবিধা অপব্যহার করা হচ্ছে। তাতে নানা সমস্যা হচ্ছে। আমি সরাসারি বলে দিয়েছি- যারা প্রবাসে থাকে তাদের ক্ষেত্রে অ্যাম্বেসির মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি ইলিজেবল। তবে যারা দেশে আছে তাদের ক্ষেত্রে নো মোর পাওয়ার অ্যাটর্নি। পাওয়ার অব অ্যাটর্নি বন্ধ করে দেবো।

ভূমির নামজারি ডিজিটালাইজ করার বিষয়ে সরকার প্রায় শতভাগ সফলতা পেয়েছে বলে দাবি করেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, আমরা একটি কাটঅফ টাইম দিয়েছিলাম- ম্যানুয়াল পদ্ধতিতে আর কোনো মিউটেশন হবে না। আমরা এটাতে সাকসেসফুল। আমি বলবো, ৯৯ ভাগ ক্ষেত্রে ফুললি ডিজিটাইজড।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি উন্নয়নে ডেটাগুলো এন্ট্রি হলে ম্যানুয়ালি আর কোনো ভূমি উন্নয়ন ট্যাক্স নেয়া হবে না। আশা করছি এ বছরের শেষ নাগাদ ম্যানুয়ালি ট্যাক্স গ্রহণ পুরোপুরি বন্ধ করে দেয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews