1. admin@thedailypadma.com : admin :
সাকিবের পিপলস ব্যাংকের আবেদন বা‌তিল করে‌ছে কেন্দ্রীয় ব্যাংক - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২৪ জুলাই ২০২৬ শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

সাকিবের পিপলস ব্যাংকের আবেদন বা‌তিল করে‌ছে কেন্দ্রীয় ব্যাংক

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৫০ Time View

সাকিবের পিপলস ব্যাংকের আবেদন বা‌তিল করে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। লেটার অব ইনটেন্ডের (এলওআই) শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই আবেদন বাতিল করা হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়। প্রস্তাবিত ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হতে চেয়েছিলেন বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম

তিনি বলেন, প্রস্তাবিত ব্যাংকটির এলওআইয়ের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। নির্ধারিত সময়ে যেহেতু তারা শর্ত পূরণ করতে পারেনি তাই তাদের সময় বাড়ানোর আবেদন বাতিল করা হয়েছে।

প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের আগের ১২ জন উদ্যোক্তা পরিচালকের মধ্যে এখন শুধু প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম ও তার স্ত্রী রয়েছেন। নতুন করে ২১ জন পরিচালকসহ ২৩ জন কেন্দ্রীয় ব্যাংক বরাবর আবেদন করেছে। তাদের মধ্যে সাকিব আল হাসানও রয়েছেন। তবে এ আবেদনের বিষয়ে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত হবে তা এখন বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews