1. admin@thedailypadma.com : admin :
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজকের নামাজের সময়সূচি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৩৭ Time View

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৬। একই সময়ে চট্টগ্রামে করোনায় একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৭৬। মোট মারা গেছেন ১ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭৫৭ জন। উপজেলার ১৭৩ জন। মারা যাওয়া ব্যক্তি শহরের বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩১। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪২ হাজারের বেশি। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews