
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ঘটেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানের মধ্য দিয়ে সৌদি আরবের অতিরিক্ত অপরিশোধিত তেল কার্গো সরবরাহের প্রস্তাব আসায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনেকটাই প্রশমিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লেনদেনের শুরুর ভাগে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।
একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবারও উভয় বেঞ্চমার্কেই তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ৩ ডলার করে কমেছিল।
Leave a Reply