1. admin@thedailypadma.com : admin :
সবকিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের অযৌক্তিক সিদ্ধান্ত: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

সবকিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের অযৌক্তিক সিদ্ধান্ত: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ Time View

সবকিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় রাজু ভাস্কর্য চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের পূর্বে একটি মিছিল টিএসসি প্রদক্ষিণ করে। সমাবেশে উপস্থিত ছিলেন প্রচার-প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমা ও সদস্য সাদেকুল ইসলাম সাদিক।

সমাবেশে বক্তারা বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকার আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক। দেশের হাট-বাজার, অফিস-আদালত, গণপরিবহন সবকিছু স্বাস্থ্য বিধি মেনে খোলা রেখে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। গত কয়েকদিনে সরকারের শিক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী ছাত্রছাত্রীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা বলে আসছিলেন। কিন্তু আজ হঠাৎ করে কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হল তা বোধগম্য নয়।

ইতোমধ্যে করোনা মহামারির শুরুতে ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। এ পরিস্থিতিতে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে দেশের কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠান সচল রাখতে বিশেষজ্ঞ, অভিভাবকসহ সচেতন মানুষ শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান, শিফটিং ক্লাসসহ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু সরকার পূর্বের ন্যায় অন্য সকল জনসমাগম ঠিক রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিল যা শিক্ষার্থীদের ভবিষ্যত বিপন্ন করবে। ফলে দীর্ঘ বন্ধের ফলে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক করতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিকল্প নেই।

সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews