1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বিপিএল'র দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে খুলনা টাইগার্স - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

বিপিএল’র দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে খুলনা টাইগার্স

  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৫৪ Time View

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে খুলনা টাইগার্স। এদিন মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী ১৮৩ রান করে। জবাবে অন্দ্রে ফ্লেচার ও থিাসারা পেরেরার ঝড়ো ব্যাটিয়ে জয় তুলে মাঠ ছাড়ে মুশফিকের খুলনা। প্রথম ইনিংসে ম্যাচ জেতার জন্য অর্ধেক কাজ সেরে রেখেছিলেন ঢাকার ব্যাটাসম্যানরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাকিটা করতে পারেনি বোলাররা। ফলে পরাজয়ে শুরু হলো মিনিস্টার ঢাকার বিপিএল।

এদিন দলের পক্ষে অর্ধশতক হাঁকান তামিম ইকবাল। ৭টি চারের সহায্যে ৪২ বলে ৫০ রান করেন তিনি। মোহাম্মদ শেহজাদ ও রিয়াদ খেলেন ঝড়ো ইনিংস। ৭টি চারে শেহজাদ ৪২ এবং ২টি চার ও ৩টি ছক্কায় রিয়াদ ৩৯ রান করেন।

খুলনার পক্ষে বল হাতে কামরুল ইসলাম রাব্বি শিকার করেন তিনটি উইকেট। একটি উইকেট নেন থিসারা পেরেরা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় খুলনা। পরে ফ্লেচার ও রনি ব্যাট হাতে ঝড় তোলেন। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৭২ রানের জুটি। ৭টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৪৫ রান করে ফ্লেচার সাজঘরে ফিরলেও অর্ধশতক পূর্ণ করেন রনি। তিনি অর্ধশতকের পর আউট হন। রনি ৭ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৬১ রান করেন। তার বিদায়ের পর একটু চাপ ভর করলেও অভিজ্ঞ অলরাউন্ডার পেরেরা শঙ্কার মেঘ জমতে দেননি। মুশফিকুর রহিম ৬ ও ইয়াসির আলী ১৩ রান করে বিদায় নিলেও পেরেরা ৬টি চারের সহায়তায় ১৮ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews