1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

জ্বালানির দাম বৃদ্ধিতে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বেড়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহন ও পরিবহন মালিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে সোমবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারে দূরপাল্লায় ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে।

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। এবার বাড়ানোর আগে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা বাড়ে। তবে দূরাল্লার পথে অনেক নন–এসি বাসের আসন কমিয়ে ৪০ বা এর চেয়ে কমে নামিয়ে আরমাদায়ক করা হয়েছে। সেগুলোতে ভাড়া আরও বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews