1. admin@thedailypadma.com : admin :
আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার শাহীন আফ্রিদি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার শাহীন আফ্রিদি

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৮৮ Time View

পাকিস্তানের পেস বোলার শাহীন আফ্রিদিকে পুরুষ বিভাগে বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি সোমবার এই ঘোষণা দেয়। এই সম্মাননা ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ নামে পরিচিত। অন্যদিকে মেয়েদের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের স্মৃতি মন্দানা।

পরুষ বিভাগে চলতি বছর এই সম্মানার জন্য মনোনীত হয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুট। ম্যাচজয়ী ইনিংস, দুর্দান্ত স্পেল, অতিমানবীয় পারফরম্যান্স এবং অনবদ্য নেতৃত্ব- মনোনীতদের এই চারটি বিষয় বিবেচনা করা হয়েছে।

গত বছর তিন ফরম্যাটেই দুর্দান্ত বোলিং করেন শাহীন আফ্রিদি। বাঁহাতি এই পেসার টেস্টে ৯ ম্যাচেই ১৭.০৬ গড়ে নেন ৪৭ উইকেট। আর ৬ ওয়ানডেতে তার শিকার ৮ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনালে তোলার পেছনে অনবদ্য ভূমিকা ছিল শাহীনের। ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

স্মরণীয় স্পেল
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দিয়েছিলেন শাহীন। ওই ম্যাচে ৩১ রানে ৩ উইকেট নেন শাহীন। তার পেসে কুপোকাত হয়ে ফেরেন ভারতের শীর্ষ তিন ব্যাটার কে এল রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলি। যে স্পেল নিয়ে এখনো গর্ব করেন শাহীন। তিনি বলেন, ‘এ বছর মনে রাখার মতো বেশ কিছু পারফরম্যান্স ছিল। টেস্টে ৫ উইকেট পেয়েছি। কিন্তু আমার কাছে সবচেয়ে স্মরণীয় ভারতের বিপক্ষে জয়। ঐতিহাসিক এক ম্যাচ ছিল ওটা। এই ম্যাচে অনেক আগ্রহ থাকে মানুষের। ভারতের বিপক্ষে ভালো করাটা আমার ২০২১ সালের সেরা মুহূর্ত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews