1. admin@thedailypadma.com : admin :
চট্টগ্রামে নতুন করে আরও ১ হাজার ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজকের নামাজের সময়সূচি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চট্টগ্রামে নতুন করে আরও ১ হাজার ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৪০২ Time View

চট্টগ্রামে নতুন করে আরও ১ হাজার ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ। মারা গেছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৯৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩২৪ জনের মধ্য লোহাগাড়ার ১১, সাতকানিয়ার ২৭, বাঁশখালীর ১৩, আনোয়ারার ৩২, চন্দনাইশের ১২, পটিয়ার ৪২, বোয়ালখালীর ১৬, রাঙ্গুনিয়ার ১৫, রাউজানের ১৯, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪৬, মিরসরাইয়ের ৩৪, সীতাকুণ্ডের ৬ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন।

এর আগে বুধবার ১ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৪ হাজার ৬৩৭ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৯ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২১ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews