1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পানিতে ডুবে পানছড়িতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম

পানিতে ডুবে পানছড়িতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩০১ Time View

পানিতে ডুবে পানছড়িতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মাঝে পিবির চাকমা (২) ও পরসা চাকমা (১১) আপন ভাই-বোন। তারা দুজন সত্যধন পাড়া (কলেজ গেট এলাকার) পূর্ণসাধন চাকমার সন্তান। নিহত অপর শিশুটির বয়স ১০, সে  তাদের প্রতিবেশী এবং সুপন চামরার সন্তান ঝরঝরি চাকমা (১০)।

আজ (২৮ জানুয়ারি) শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চৌধুরী এলাকার মহামুনি বৌদ্ধ বিহার এলাকা দিয়ে বয়ে যাওয়া চেংগী নদীতে এ ঘটনা ঘটে। এমন দুঃখজনক খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

জানা গেছে, এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চেংগী নদীতে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনরোধে অপরিকল্পিতভাবে বালির বস্তার বাঁধ দেয়। যেখানে শিশুরা প্রায়ই খেলা করতে যায়। রাবার ড্যামে বাঁধ দেওয়ার ফলে নদীতে জমা পানিতে ডুবেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন পানছড়ি থানার মো. ওসি আনচারুল করিম। তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ সত্যধন পাড়াস্থ শিশুদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews