1. admin@thedailypadma.com : admin :
প্রত্যন্ত দ্বীপপুঞ্জ কিরিবাতিতেও দুই বছর পৌঁছে গেল মহামারি করোনা ভাইরাস - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

প্রত্যন্ত দ্বীপপুঞ্জ কিরিবাতিতেও দুই বছর পৌঁছে গেল মহামারি করোনা ভাইরাস

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৫৭ Time View

যখন বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ে, তখন প্রত্যন্ত দ্বীপপুঞ্জ কিরিবাতি তাদের সীমান্ত বন্ধ করে দেয়। দুই বছর পর সেই দেশের সৈকতে পৌঁছে গেল মহামারির ভাইরাস।

চলতি মাসেই দ্বীপ দেশটির নাগরিক মর্মন চার্চের ৫৪ খ্রিষ্টান ধর্মগুরুর জন্য সীমানা খুলে দেওয়া হয়। যাদের অনেকেই সীমানা বন্ধের আগে ধর্মীয় মিশন নিয়ে বিভিন্ন দেশে কাজ করছিলেন।

বাড়ি ফেরার পথে ফিজির কাছাকাছি তাদের তিনবার পরীক্ষা করা হয়। ভ্যাকসিন ও কোয়ারেন্টাইন বিধি মানা হলেও শেষ রক্ষা হয়নি।

জানা গেছে, অর্ধেকের বেশি উড়োজাহাজ যাত্রীরই করোনা পজিটিভ। যা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে ও একে রাষ্ট্রীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। শুরুতে ৩৫ পজিটিভ রোগী পাওয়া গেলেও শুক্রবার পর্যন্ত দাঁড়িয়েছে ১৮১ জন।

এত দিন কিরিবাতি ও প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপ করোনাভাইরাসমুক্ত ছিল। ওই সব অঞ্চলের দূরত্ব ও সীমান্তে নিয়ন্ত্রণ ছিল করোনা ঠেকানোর মূলমন্ত্র। কিন্তু অতি সংক্রমণশীল ওমিক্রনের কারণে সেই দুর্গে আঘাত লাগলো।

এর আগে গত অক্টোবরে একইভাবে মিশনারিদের মাধ্যম টঙ্গায় করোনা ছড়ায়। তবে সম্প্রতি অগ্ন্যুপাত ও সুনামিতে ক্ষতিগ্রস্ত দেশটি দ্রুত পরিস্থিতি সামলে নেয়।

সীমানা বন্ধের পাশাপাশি কিরিবাতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল আগেই। ১ লাখ ১৩ হাজার জনসংখ্যার দেশটির ৩৩ শতাংশ মানুষ পুরোপুরি টিকা পেয়েছে, ৫৯ শতাংশ পেয়েছে কমপক্ষে একটি টিকা। অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশের মতোই কিরিবাতিতে শুধু প্রাথমিক স্বাস্থ্য সেবা পাওয়া যায়। পুরো দেশ জুড়ে রয়েছে মাত্র এক জোড়া নিবিড় পরিচর্যার শয্যা।

এ দিকে কিরিবাতি সরকার বৃহস্পতিবার মাছধরার অনুমতি দিয়েছে।  সৈকতের কাছাকাছি এক নৌকা চারজন উঠতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews