1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের নগরকান্দায় দেশীয় অস্ত্র উদ্ধার - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

ফরিদপুরের নগরকান্দায় দেশীয় অস্ত্র উদ্ধার

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩১৯ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর ; ফরিদপুরের নগরকান্দায় বিভিন œধরণের ১২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনেএকটি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার অস্ত্র উদ্ধারের এ ঘটনাঘটে।

এ দিকে এ অস্ত্র উদ্ধারের সময় গ্রেপ্তার হওয়া সবুর খান (২৫) নামে এক তরুণকে গতকাল শনিবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নগরকান্দায় পুড়াপাড়া ইউনিয়নের মেহের দিয়া গ্রামের সাতটি বাড়িতে অভিযান চালিয়ে ৫টি ঢাল, ১৫টি কাতরা ও ১০০টি সড়কি উদ্ধার করেপুলিশ। গত শুক্রবার বিকেল পৌনে চারটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত এ অভিযান চালনো হয়।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালান বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী শক্রবার বিকেল পৌন চারটার দিকে সবুর খানের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির গোয়াল ঘর থেকে ৫টি কাতরা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করায় সবুর খানকে। পরে সবুর খানের দেওয়া তথ্য মতে বিকাল সোয়া ৪টার দিকে একই গ্রামের বালাম াতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে ৫টিঢাল, লাল্টু মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি কাতরা, পৌনে ৬টার দিকে একই গ্রামের জালাল মোল্লার বাড়ি থেকে ৫টিকাতরা ও ৫০টি সড়কি, মোশাররফ মোল্লার বাড়ি থেকে ৫টি কাতরা, লিয়াকত মোল্লার বাড়ি থেকে ৩০টি সড়কি ও নূরুল ইসলাম মোল্লার বাড়ি থেকে ২০টি সড়কি উদ্ধার করাহয়।

এ ব্যাপারে সবুর খানসহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরও ১০/১৫ জনকে আসামি করে ১৮৭৮ সালের অস্ত্র আইনেএকটি মামলা দায়ের করা হয়েছে নগরকান্দা থানায়। ওই থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিযাস হোসেন বাদী হয়ে গত শক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানায়, অভিযান কালে গ্রেপ্তার হওয়া সবুরখান জানায় তিনি এবং পলাতক অপরআসামীরা মেহেরদিয়া গ্রামে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির জন্য ওই দেশীয় অস্ত্রগুলি সংগ্রহ ও মজুত করেছিল।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানারউপ-পরিদর্শক (এসআই) পীযূষ হালদার বলেন, গ্রেপ্তার হওয়া সবুর খানকে গতকাল শনিবারজেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতেপাঠিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews