1. admin@thedailypadma.com : admin :
দেশের ৩২টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে: বিআইডিডি ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি এই নির্বাচনের মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে ২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না

দেশের ৩২টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ

  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৭৭ Time View
দেশের ৩২টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। আরো দুই দিন তা অব্যাহত থাকার পর কমতে পারে তিন দিনে।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
এতে বলা হয়েছে, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কৃষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের (২৮ জেলা) ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। এক্ষেত্রে দেশের উত্তর ও উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব জেলাগুলোতে মাঝারি ধরনের এবং অন্যত্র মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
সকালে দেশের সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে  ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এই অবস্থায় রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর অন্যত্র হালকা থেকে ঘন কুয়াশা। তাপমাত্রা বাড়বে আগামী ৭২ ঘণ্টায়।
চলতি মৌসুমে এবার সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ জানুয়ারি। কুড়িগ্রামের রাজারহাটে এদিন তাপমাত্রা নেমেছিল ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews