1. admin@thedailypadma.com : admin :
মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত

  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৯০ Time View
মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বর (৬৫), পথচারী মোস্তফা শিকদার, (৫২) রোকেয়া বেগম (৪৫) ও ভ্যানচালক লিটু শরীফ (৫০), মোফাজ্জেল হোসেন খান (৫৫)। এদের মধ্যে চারজনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন।
আহতরা হলেন- প্রাইভেট কারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম (৫৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় প্রাইভেটকারটি পাচ্চর পেট্রোলপাম্প থেক তেল নিয়ে উল্টো পথে রওয়ানা হয়। এ সময় গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিন পথচারী ও এক প্রাইভেটকারের যাত্রী মারা যান। আরেকজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন প্রাইভেটকারের এবং বাকি চারজন পথচারী। প্রাইভেটকারের দুজন যাত্রী গুরুতর আহত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews