1. admin@thedailypadma.com : admin :
যমুনা গ্রুপে চাকরির সুযোগ, পদ সংখ্যা ৭০০ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাতারের বিপরীতে আজকের জয়ে বিশ্বকাপ ভাগ্যে টিকে রইল বসনিয়ার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ জুন ২০২৬ দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বড় ধাপ ফেললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, পদ সংখ্যা ৭০০

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৯ Time View

দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ‘যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটো মোবাইলস লিমিটেড’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন সামগ্রী (রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, মোটরসাইকেল, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন ও অন্যান্য স্মল-অ্যাপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য একাধিক পদে লোকবল নিয়োগ দেবে।

পদের নাম: ম্যানেজার (শোরুম/প্লাজা)

পদ সংখ্যা: ২০০।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ‍উপজেলা পর্যায়ে। যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

পদের নাম: সেলস অফিসার

পদ সংখ্যা: ৫০০।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ‍উপজেলা পর্যায়ে। যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের চাকরির আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন (সকাল ৯টা-বিকেল ৫টা) নিচের ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য আসতে হবে।

সরাসরি সাক্ষাতের ঠিকানা: সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটো মোবাইলস লিমিটেড, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কর্পোরেট অফিস, লেভেল-৬, কুড়িল, প্রগতী স্বরণী, বারিধারা, ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews