1. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে ব্রাজিল - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাজারে আসছে তিন ধরণের নতুন ব্যাংক নোট ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন ‘ফরিদপুর মা-মেয়ে হত্যা’ বিয়ের চাপ ও পরকীয়ার জেরে জাহানারা-সামিয়াকে হত্যা করে মাটি চাপা দেয় উজ্জল দেশে কমবে বৃষ্টিপাত, অব্যাহত থাকবে তাপপ্রবাহ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অপারেশন স্লেজহ্যামার: আগামী সপ্তাহের মধ্যেই ইসলামিক রিপাবলিক ইরান নতুন করে হামলার মুখে পড়তে পারে এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ মে ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে ব্রাজিল

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৮ Time View

বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে ব্রাজিল। বুধবার ভোরে শৈল্পিক ফুটবল উপহার দিয়েছে তিতের দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে গেছে ব্রাজিল। তার ফলো পেয়েছে তারা। ম্যাচের ২৮তম মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন রাফিনহা। বিরতির পর গোল ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ্পে কুতিনহো। তার গোলটি আসে ম্যাচের ৬২তম মিনিটে।

ম্যাচ শেষের চার মিনিট আগে ফের সফল আক্রমণ করে বসে নেইমারহীন ব্রাজিল। এবার গোল করেন অ্যান্তোনি। ম্যাচ শেষের বাঁশি বাজার দুই মিনিট আগে স্বাগতিকদের জয়ে সিল মোহর একে দেন রদ্রিগো।

কাতার বিশ্বকাপের টিকিট আগেই ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। দক্ষিণ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় ১৫ ম্যাচে ১৩ জয় আর ২ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফুটবলের এ পাওয়ার হাউজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews