1. admin@thedailypadma.com : admin :
২০২২ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলে যারা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা

২০২২ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলে যারা

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ Time View
২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কারের প্রাথমিক বাছাইয়ে উঠে এসেছে পোপ ফ্রান্সিসসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম।  এছাড়া ব্রিটিশ পরিবেশবিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিনোস্কায়ারো রয়েছেন এ তালিকায়।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামটি এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এখনও মহামারি নিয়ে আন্তর্জাতিক সংস্থাটি কাজ করে যাচ্ছে। এ কারণে চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন পেয়েছে।
তালিকায় আরও রয়েছেন- ডেনমার্কের আলোচিত কিশোরী গ্রেটা থুনবার্গ, মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, দ্বীপরাষ্ট্র টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংগঠন নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনয়ন পেলেন ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট।
নরওয়েজিয়ান আইনপ্রণেতারা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের একটি তালিকা তৈরি করে। দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা এই বিষয়ে কিছু জানায়নি।
প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে এই কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে। কিন্তু মনোনোয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু কিছু নাম প্রকাশ করে থাকেন। সোমবার বিশ্বব্যাপী আলোচিত বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews