1. admin@thedailypadma.com : admin :
বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন চিকিৎসকের কাছে চাঁদা দাবি : সাবেক সেই যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল সতর্কবার্তা পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১৩ এপ্রিল ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এক নজরে বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৬ হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৬ Time View

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে করোনা কালে ভার্চুয়াল আদালত পরিচালনার বিভিন্ন বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, প্রধান বিচারপতি মামলাজট কমাতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল।

তিনি বলেন, বিচারপ্রার্থীরা যাতে কোনোরকম হয়রানি ছাড়া বিচার পেতে পারে, সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ দ্রুত বিচার কার্য সম্পাদনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews