1. admin@thedailypadma.com : admin :
গেল ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬ ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি

গেল ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২২ Time View

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় টাঙ্গাইলের সেকান্দর আলী (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে আরও মারা যান ময়মনসিংহ সদরের চান মিয়া (৭০), রেহেনা আক্তার (৬৮), আব্দুল লতিফ (৫৫) ও ভালুকা উপজেলার আনসার আলী (৬০)।

তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭৪৮টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews