1. admin@thedailypadma.com : admin :
চীনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ভারত - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চীনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ভারত

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৫ Time View

চীনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ভারত। চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সাথে সংঘাতে অংশ নেয়া এক চীনা সেনা কর্মকর্তার উপস্থিতির জেরে ভারত এই ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারই চীনের ওপর মার্কিন নেত্বতাধীন নিষেধাজ্ঞায় যোগ দেয়ার ঘোষণা দেয় ভারত।

এএফপি জানায়, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় বিশ্বের অন্যতম জনবহুল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্মুখ লড়াইয়ে যোগ দিয়েছিলেন চীনের সেনা কর্মকর্তা কোই ফাবাও। ‘নায়ক’ উপাধি দিয়ে অলিম্পিকের মশাল বহনের তালিকায় কোই ফাবাও’র নাম প্রকাশ করে চীন।

আর কোই ফাবাও’র নাম আশার পরই ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে চীনের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমাদেশগুলো দেশটিকে কূটনীতিকভাবে বয়কট করেছে। এবার সেই তালিকায় যোগ দিল ভারত।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। এদিকে চীন বরাবরই দাবি করে আসছিল, এই সংঘর্ষে তাদের মাত্র চার জন সেনা নিহত হয়েছে। তবে এবার ওই সংঘর্ষ নিয়ে সংঘর্ষ নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করেছে অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য ক্ল্যাক্সন’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews