1. admin@thedailypadma.com : admin :
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৯ Time View

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকের আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে ৮টি বড় ফিশিং ট্রলার ও বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১০টি মাঝারি ফিশিং ট্রলার ডুবে যায়।

এ ঘটনায় রাত থেকে ২ জেলে নিখোঁজ রয়েছেন। বন বিভাগের দুবলা শুঁটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে শনিবার সকাল থেকে সাগরে অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন বিভাগ। সেই সঙ্গেও উদ্ধার অভিযান চালানো হচ্ছে দুবলার চরের প্রায় একশতটি ট্রলার দিয়েও।

তিনি বলেন, সাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারই দুবলার চরের। তবে নিখোঁজ দুই জেলের নাম পরিচয় জানা যায়নি। এদিকে গত রাতে ঝড় বৃষ্টিতে দুবলার চরের প্রায় ২ কোটি টাকার শুঁটকির ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান বন কর্মকর্তা প্রহ্লাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews