1. admin@thedailypadma.com : admin :
সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে: ক্রেমলিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী হরমুজ অবরোধে তেলের দাম আরও বাড়ল চারুকলা থেকে নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ আজকের নামাজের সময়সূচি: ১৪ এপ্রিল ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন

সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৬ Time View

জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা আট মিনিটে তিনি ইন্তেকাল করেন । তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।  মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মাহবুবুর রহমান পীর।

পারিবারিক সূত্রে জানা গেছে, পীর হাবিবুর রহমানের মরদেহ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বছর বোনমেরো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। এরপর ২২ জানুয়ারি করোনায় আক্রান্ত হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews