1. admin@thedailypadma.com : admin :
উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৭ Time View

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। টানা চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই গুণী শিল্পী।

রোববার সকাল ৮.১২ মিনিটের দিকে তার মৃত্যু হয় বলে জানায় হিন্দুস্তান টাইমস। এছাড়া টাইমস অব ইন্ডিয়া, ও আনন্দবাজার পত্রিকাসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হওয়ায় গত তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমাতে হলো এই গুণী শিল্পিকে।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন।

১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া হয় তার। সেটি ছিল এক মরাঠি ছবি। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান, যার নাম ছিল ‘মজবুর’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews