1. admin@thedailypadma.com : admin :
শেষ ধাপে (সপ্তম) ১৩৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬ ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি

শেষ ধাপে (সপ্তম) ১৩৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২১ Time View
শেষ ধাপে (সপ্তম) ১৩৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (০৭ ফেব্রুয়ারি)।  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। অবশ্য ১০ ফেব্রুয়ারি আরও ৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে। ওই ভোটের মধ্য দিয়ে চার হাজার ১৩৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন শেষ হচ্ছে। দেশের চার হাজার ৫৭৪টি ইউপির মধ্যে সীমানা নির্ধারণ ও মামলাসহ নানা জটিলতার কারণে বাকিগুলোর ভোট হচ্ছে না।
ভোট হতে যাওয়া ১৩৮টি ইউপির মধ্যে ৯টিতে ইভিএম এবং অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হবে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে  ১১ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে  ১৩ জন, সাধারণ আসনের সদস্য পদে ৪৭ জন  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসির নির্বাচন কমিশন শাখা জানায়, এই ধাপে ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এর মধ্যে  চেয়ারম্যান পদে ৫৭৬ জন,  সংরক্ষিত নারী আসনের প্রার্থী  এক হাজার ২৩৬ জন এবং  সাধারণ  প্রার্থী  চার হাজার ৬২ জন। ভোট কেন্দ্র এক হাজার ৩৫০টি। আর ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।
সপ্তম ধাপে ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাদের মধ্যে  পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন প্রার্থী।
এই ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি মোবাইল ফোর্স টিম থাকবে। প্রতি ৩টি ইউনিয়নে একটি করে স্ট্রাইকিং ফোর্স টিম  করে থাকবে।
প্রতিটি উপজেলায় র‌্যাবের মোবাইল টিম দুটি  ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর প্রতিটি উপজেলায় বিজিবির মোবাইল টিম ২টি, স্ট্রাইকিং ফোর্স ১টি করে থাকবে।  প্রতিটি উপকূলীয় উপজেলায় কোস্টগার্ডের দুটি মোবাইল টিম  ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews