1. admin@thedailypadma.com : admin :
নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে মতামত ও নাম চাওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ে অনার্স কোর্স পুনর্গঠন বা বাতিল হচ্ছে আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে মতামত ও নাম চাওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ Time View
নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে মতামত ও নাম চাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রবিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান সচিব।
এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার (২টি) ও রোববার (১টি) মোট ৩টি বৈঠক করবে সার্চ কমিটি। তবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ই-মেইলের মাধ্যমে আজই মতামত চাওয়া হবে। তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না।
২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন- সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews