1. admin@thedailypadma.com : admin :
গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে: বিআইডিডি ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি এই নির্বাচনের মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে ২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না

গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৪ Time View
গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে এমপিওভুক্ত ও নন-এমপিও ১৫ হাজার ১৬৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
রবিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে এনটিআরসিএ’র ওয়েবসাইটে বিশেষ এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া চলবে ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
বিশেষ এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিও পদে ১২ হাজার এবং নন-এমপিও পদে ২ হাজার ৩৫৬ জনসহ মোট ১৫ হাজার ১৬৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৃতীয় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় শূন্য পদ পূরণের জন্য শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে শর্ত সাপেক্ষে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews