1. admin@thedailypadma.com : admin :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, শনাক্তের হার ২১.০৭ শতাংশ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, শনাক্তের হার ২১.০৭ শতাংশ

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৭১টি। শনাক্তের হার ২১.০৭ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯ হাজার ৫০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১০ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৬ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, সিলেটে ৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

এর আগে রোববার ২৯ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews